মঙ্গলবার, ৬ মে, ২০১৪

কয়েকটি কম্পিউটার লোকাল নেটওয়ার্কের দ্বারা সংযুক্ত থাকলে উইন্ডোজের বিল্টইন রিমোট ডেস্কটপের সাহায্যে অন্য যেকোন কম্পিউটার নিয়ন্ত্রণ করা যাবে। এজন্য অবশ্য উক্ত কম্পিউটারকে রিমোট ডেস্কটপ সক্রিয় থাকতে হবে।
রিমোট ডেস্কটপ সক্রিয় করতে মাই কম্পিউটারের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন অথবা Control Panel থেকে System এ ক্লিক করুন তাহলে System Properties আসবে। এবার Remote ট্যাব থেকে Allow users to connect remotely to this computer চেক করুন। তাহলে এই কম্পিউটারের সকল এ্যাডমিনিষ্টেটর ইউজার স্বাভাবিকভাবে রিমোট ডেস্কটপের মাধ্যমে ঢুকতে পারবে। আর আপনি যদি অনান্য কোন ইউজারকে রিমোট ডেস্কটপ ব্যবহারের অনুমতি দিতে চান তাহলে Select Remote Users… বাটনে ক্লিক করে Add… বাটনে ক্লিক করুন। এবার Advanced বাটনে ক্লিক করে Select Users ডায়ালগ বক্স থেকে Find Now বাটনে ক্লিক করুন এবং নিচে থেকে পছন্দের ইউজার নির্বাচন করে সবগুলো উইন্ডো Ok করে শেষ করুন।
এবার নেটওয়ার্কের যে কোন কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ঢোকার জন্য Start Menu\Programs\Accessories\Communications এর Remote Desktop Connection এ ক্লিক করুন (অথবা রানে গিয়ে mstsc লিখে এন্টার করুন) তাহলে Remote Desktop Connection উইন্ডো আসবে। এবার আপনি যে কম্পিউটারে ঢুকতে চান সেই কম্পিউটারের আইপি এড্রেস লিখে Connect বাটনে ক্লিক (এন্টার চাপুন) করুন। তাহলে উক্ত রিমোট কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করবে। (রিমোট কম্পিউটার যদি বন্ধ থাকে বা রিমোট ডেস্কটপ সক্রিয় না থাকে তাহলে Remote Desktop Disconnection ম্যাসেজ আসবে।) আর সব ঠিক মত থাকলে Log On to Windows আসবে। এখানে আপনি ইউজারের নাম এবং পাসওয়ার্ড লিখে Ok বটিনে ক্লিক (এন্টার চাপলে) করলে লগইন হবে। এখন আপনি স্বাভাবিকভাবে উক্ত কম্পিউটারের সকল কাজ (এমনকি বন্ধও) করতে পারবেন।
আপনি যদি আপনার নিজের কম্পিউটারের ড্রাইভগুলোকে রিমোট কম্পিউটারে শেয়ার হিসাবে দেখতে চান তাহলে Remote Desktop Connection উইন্ডো থেকে Options>> বাটনে ক্লিক করে Local Resource থেকে Disk drives এ চেক করুন।
ফেসবুক বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। এর বিভিন্ন ফিচার এটাকে আরও জনপ্রিয় করে তুলেছে।
এই ফেসবুক নিয়ে অনেকের কাছ থেকে বারবার একটা প্রশ্নের সম্মুখীন হই, সেটা হল কীভাবে ফেসবুক পেজ খুলতে হয়? শুধুমাত্র জানার জন্য হলেও তারা এটা জানতে চায়।
তাহলে আসুন আজ আমরা ফেসবুক পেজ তৈরি করা শিখি

প্রথমে আপনারা ফেসবুকে Log Out করার যে মেনু সেখানে যাবেন। Log Out  অপশন থেকে ঠিক উপরে একটা মেনু, নাম Create Page অপশনে ক্লিক করুন। দেখবেন নিচের ছবির মতো একটা পেজ আসবে।












এখান থেকে আপনি আপনার পেজের ক্যাটাগরি পছন্দ করুন।
আমি আপনাদের Cause or Community  তে একটা পেজ খোলা দেখাব। আপনি আপনার পছন্দ মতো ক্যাটাগরি পছন্দ করতে পারেন









আরেকটা কথা বলে নেই, আপনারা অপ্রয়োজনীয় বা অরুচিপূর্ণ কোন পেজ খুলবেন না প্লিজ
তাহলে আপনার পছন্দমতো ক্যাটাগরিতে ক্লিক করুন। আমি Cause or Community  ক্যাটাগরিতে প্রবেশ করলাম।
তারপর নিচের ছবির মতো অপশন আসবে। সেখানে আপনার পেজের নাম দিন এবং নিচের I agree Facebook Pages Terms  এ টিক চিহ্ন দিন। তারপরGet Started  এ ক্লিক করুন।












তারপর এক এক করে আপনার পেজের তথ্য দিন, প্রোফাইল পিকচার অ্যাড করুন  এবং Save Info  তে ক্লিক করুন।
হয়ে গেল আপনার নিজস্ব পেজ খোলা।
পরবর্তীতে কোন তথ্য যোগ বা বাদ দিতে হলে Edit Page  থেকে পরিবর্তন করুন।
একাধিক এডমিন রাখতে চাইলে Edit Page থেকে Manage Admin Roles  ক্লিক করে Email এড্রেস দিয়ে বন্ধুদের অ্যাডমিন করতে পারেন
যাইহোক এখন মনে হয় আপনাদের আর পেজ খুলতে কারও সমস্যা হবে না।
আবার রিকুইয়েসট করছি, অপ্রয়োজনীয়
আসসালামু আলাইকুম ,
আসা করি সাবাই ভাল আছেন , আজ আপনাদের সাথে আলোচনা করবো এবং দেখাবো পৃথিবীর শীর্ষস্থান ওয়েবসাইট গুগল ফেসবুকের সংক্ষিপ্ত ইতিহাস  তাহলে চলুন শুরু করা যাক -
Google
ইন্টারনেট ব্যাবহারকারী হয়েছে অথচ গুগল এর নাম শোনেননি বা গুগল সর্ম্পকে কিছুই জানেন না, এমনটা না হওয়ায় কঠিন। আমাদের ইন্টারনেটে সাধারনত কোন কিছুর প্রয়োজন হয়, যেমন-কোন ইনফরমেশন, সফটওয়্যার ইত্যাদি সাথে সাথেই আমরা গুগলে সার্চ দিই। এরপর অনেক ফলাফল থেকে নিজের প্রয়োজনীয় ফলাফল বেছে নিই। বর্তমানে গুগল হচ্ছে সবচেয়ে শক্তিশালী সার্চ ইঞ্জিন। ইনকর্পোরেটেড একটি মার্কিন টেকনোলজি কোম্পানী এবং তাদের গুগল র্সাচ ইঞ্জিনের এবং অনলাইন বিজ্ঞাপনের জন্য বিশ্ববিখ্যাত। গুগল সার্চ ওয়েবের বৃহত্তম সার্চ ইঞ্জিন। গুগলের লক্ষ্য হচ্ছেবিশ্বের যাবতীয় তথ্য সুবিন্যস্ত্ করা এবং সেগুলো র্সবসাধারণের জন্য উপযোগী করে প্রকাশ করা। আমরা অনেকেই গুগলের ইতিহাস সর্ম্পকে জানি না
গুগলের প্রতিষ্ঠাতা স্ট্যানর্ফোড বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র ল্যারি পেজ এবং সার্গেই ব্রনি গুগলের প্রধান কার্যালয়ক্যালফোর্নিয়া মাউন্টেইন ভিউনামক শহরে। এর মূলমন্ত্র হচ্ছে-”বিশ্বের তথ্য সন্নিবেশিত করে তাকে সবার জন্য সহজলভ্য করে দেয়া। আর এর প্রাতিষ্ঠানিক মূলমন্ত্র হচ্ছে -”Don’t be evil” ১৯৬৬ সালে ক্যালফোর্নিয়ার স্ট্যানর্ফোড বিশ্ববিদ্যালয়ের দুজন পিএইচডি কোর্সের ছাত্র ল্যারি পেজ এবং সার্গেই ব্রনি এর কাজ শুরু করে। ১৯৯৮ সালের ৭ই সেপ্টেম্বরে ল্যারি পেজ এবং সার্গেই ব্রনি একটি প্রাইভেট লিমিটেড হিসেবে গুগল প্রতিষ্ঠা করে। ২০০৪ সালের ১৯শে আগস্ট এটি পাবলিক লিমিটেডে রূপান্তরিত হয়। প্রতিনিয়ত নতুন সেবা, নতুন পণ্য দিয়ে বিশ্বে নিজেদের প্রয়োজনীয়তা বাড়িয়ে তুলছে। বিজ্ঞাপন জগতে নিজেদের অবস্থান করেছে সুদৃঢ়। এছাড়া বিভিন্ন কোম্পানী কিনে এবং অংশীদারিত্ব নিয়ে নিজেদের বহুমুখীতা সমৃদ্ধ করছে। তাই তো সার্সের পাশাপাশি -মেইল, ভিডিও শেয়ারং, সোশ্যাল নেটওয়ার্কিং ইত্যাদি বিষয়ে গুগলের সেবা রয়েছে
প্রায় ১৬,০০০ লোকের কর্মসংস্থান জুগিয়েছে এই গুগল। গুগলের মোট আয় হচ্ছে .০৭৭ বিলিয়ন মার্কিন ডলার(২০০৬), প্রতিনিয়তই গুগল সমৃদ্ধ করছে তাদের তথ্য ভাণ্ডার। বর্তমানে গুগলের জনপ্রিয়তা তুঙ্গে
সূত্রঃ ষ্টেটনিউজ

Facebook
মার্ক জুকারবার্গ, হার্ভার্ড তার ২য় বর্ষ চলাকালীন সময়ে, অক্টবার ২৮, ২০০৩ তৈরি করেন ফেসবুকের পূর্বসূরি সাইট ফেসম্যাস এতে তিনি হার্ভার্ডের টি হাউস এর শিক্ষার্থীদের ছবি ব্যাবহার করেন। তিনি দুইটি করে ছবি পাশাপাশি দেখান এবং হার্ভার্ডের সব শিক্ষারথিদের ভোট দিতে বলেন। কোন ছবিটি হট আর কোনটি হট নয়।হট অর নট এজন্য মার্ক জুকারবার্গ হার্ভার্ডের সংরক্ষিত তথ্য কেন্দ্রে অনুপ্রবেশ বা হ্যাঁক করেন।ফেসম্যাস সাইট মাত্র ঘণ্টায় ৪৫০ ভিজিটর ২২০০০ ছবিতে অন লাইন এর মাধ্যমে ভোট দেন


২০০৪: ফেসম্যাস হতে অনুপ্রাণিত হয়ে ২০০৪ এর জানুয়ারিতে মার্ক তার নতুন সাইট এর কোড লেখা শুরু করেন এবং ফেব্রুয়ারিতে হার্ভার্ডের ডরমিটরিতে দিফেসবুক এর (thefacebook.com) উদ্বোধন করেন। শিঘ্রই মার্ক জাকারবার্গ এর সাথে যোগ দেন ডাস্টিন মস্কোভিৎজ (প্রোগ্রামার), ক্রিস হুগেস এডোয়ার্ডো স্যাভেরিন (ব্যবসায়িক মুখপাত্রও) এবং অ্যান্ডরু ম্যাককলাম (গ্রাফিক্ আর্টিস্ট) জুনে প্যালো আল্টোতে অফিস নেওয়া হয়। ডিসেম্বরে ব্যবহারকারীর সংখ্যা ১০ লাখে পৌঁছায়

সোমবার, ৫ মে, ২০১৪

আসালামুয়াল্যকুম।কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন।সবাই ভাল থাকুক এইটাই আমাদের সবার কামনা
আমারা প্রতিনিয়ত সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করছি।সামাজিক যোগাযোগের ওয়েবসাইট আমাদের যেন নিত্যদিনের সঙ্গি।আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট বিশেষ করে ফেসবুক ছাড়া থাকতেই পারে না।তো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট এর ভেতর উল্লেখযোগ্য সাইট গুলো হলঃ-ফেসবুক,টুইটার,গুগল প্লাস এরকম আরও অনেক।তো আমি আমার এই আর্টিকেল শীর্ষ ১৫ টি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট নিয়ে আলোচনা করব।তো আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।প্রথমেই ফেসবুক দিয়ে শুরু করছি

ফেসবুকঃ- ফেসবুক হল পৃথিবীর নাম্বার সামাজিক যোগাযোগের ওয়েবসাইটযার eBizMBA Rank-

প্রতি মাসের ইউনিক ভিজিটরঃ- ৯০০,০০০,০০০
Compete Rank:-
Quantcast Rank:-
Alexa Rank:-

এর পর যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হল টুইটার

টুইটারঃ-   eBizMBA Rank- ১৪
প্রতি মাসের ইউনিক ভিজিটরঃ-৩১০,০০০,০০০
Compete Rank:-  ২৫
Quantcast Rank:-
Alexa Rank:- ১১

তৃতীয় অবস্থানে আছে LinkedIn 

LinkedIn:- eBizMBA Rank:- ২৩
প্রতি মাসের ইউনিক ভিজিটরঃ- ২৫০,০০০,০০০
Compete Rank:-  ৩৮
Quantcast Rank:- ১৯
Alexa Rank:- ১৩

চার নাম্বার অবস্থানে আছে Pinterest

Pinterest:- eBizMBA Rank:- ২৫
প্রতি মাসের ইউনিক ভিজিটরঃ- ১৫০,০০০,০০০
Compete Rank:-  ৩২
Quantcast Rank:- ১৪
Alexa Rank:- ২৯

পাঁচ নাম্বার অবস্থানে আছে আমাদের অতিপরিচিত গুগল প্লাস

গুগল প্লাসঃ- eBizMBA Rank:- ৩০
প্রতি মাসের ইউনিক ভিজিটরঃ- ১২০,০০০,০০০
Compete Rank:-  ৩২
Quantcast Rank:- ২৮
Alexa Rank:- N/A

ছয় নাম্বার অবাস্থানে আছে Tumblr 

Tumblr:- eBizMBA Rank:- ৭২
প্রতি মাসের ইউনিক ভিজিটরঃ-  ৮৫,০০০,০০০
Compete Rank:-  ৫৮
Quantcast Rank:- ১৩
Alexa Rank:- ৩৫

সাত নাম্বার অবস্থানে আছে Instagram নামের সামাজিক যোগাযোগের ওয়েবসাইটটি

eBizMBA Rank:- ৭২
প্রতি মাসের ইউনিক ভিজিটরঃ- ৮৫,০০০,০০০
Compete Rank:-  ৫১
Quantcast Rank:- ১২৬
Alexa Rank:- ৩৮

আট নাম্বার অবস্থান ধরে রেখেছে VK নামের এই ওয়েবসাইটটি

VK:-  eBizMBA Rank:- ৯৯
প্রতি মাসের ইউনিক ভিজিটরঃ- ৮০,০০০,০০০
Compete Rank:-  ১৫০
Quantcast Rank:- ১২০
Alexa Rank:- ২৬

 নাম্বার অবস্থানে আছে জন প্রিয় ফটো শেয়ার করার ওয়েবসাইট Flickr

Flickr:- eBizMBA Rank:- ১০৩
প্রতি মাসের ইউনিক ভিজিটরঃ- ৬৫,০০০,০০০
Compete Rank:-  ১৩৩
Quantcast Rank:- ৯৩
Alexa Rank:-  ৮২

১০  নাম্বার অবস্থান টি ধরে রেখেছে MySpace

MySpace:- eBizMBA Rank:- ৩৪৫
প্রতি মাসের ইউনিক ভিজিটরঃ- ৪০,০০০,০০০
Compete Rank:-  ২১
Quantcast Rank:- ১৩১
Alexa Rank:-  ৮৮৪

১১  নাম্বার অবস্থানে আছে Tagged

Tagged:- eBizMBA Rank:- ৫৪৬
প্রতি মাসের ইউনিক ভিজিটরঃ- ৩৮,০০০,০০০
Compete Rank:-  ৮৭৬
Quantcast Rank:- ৪২৫
Alexa Rank:-  ৩৩৮

১২  নাম্বার অবস্থানে আছে Ask.fm

Ask.fm নিয়ে টা মজার কথা শেয়ার করি।দয়া করে হাসবেন না আমার অনেক ফেসবুক ফ্রেন্ড তাদের ফেসবুক ওয়ালে Ask.fm এর লিংক শেয়ার করত এবং এখন করে।কিন্তু আমি আজকেই প্রথম জানলাম যেAsk.fm একটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট।আমি আসলেও এখন অনেক কিছুই জানি না,কতই না বকা আছি এখন।যাই হোক মুল লেখায় ফিরে যাওয়া যাক
Ask.fm:- eBizMBA Rank:- ৫৯৮
প্রতি মাসের ইউনিক ভিজিটরঃ- ৩৭,০০০,০০০
Compete Rank:-  ১৫৩৬
Quantcast Rank:- ১০৩
Alexa Rank:-  ১৫৫

এর পরে অবস্থানে আছে Meetup

Meetup:- eBizMBA Rank:- ৬৬২
প্রতি মাসের ইউনিক ভিজিটরঃ- ৩৫,০০০,০০০
Compete Rank:-  ৯৭৪
Quantcast Rank:- ৬৪৩
Alexa Rank:-  ৩৬৯

১৪ নাম্বার অবস্থানে আছে MeetMe নামের ওয়েবসাইটটি

MeetMe:- eBizMBA Rank:- ১১৬২
প্রতি মাসের ইউনিক ভিজিটরঃ- ১০,৫০০,০০০
Compete Rank:-  ১৩০৪
Quantcast Rank:- ২০০
Alexa Rank:-  ১৯৮৩

১৫ নাম্বার অবস্থানে আছে ClassMates নামক ওয়েবসাইটটি

ClassMates:- eBizMBA Rank:- ১১৯৩
প্রতি মাসের ইউনিক ভিজিটরঃ-  ১০,০০০,০০০
Compete Rank:-  ১২৯
Quantcast Rank:- ২৮৫
Alexa Rank:- ৩১৬৫

উপরের তথ্য গুলো মার্চ ২০১৪ পর্যন্ত আপডেট।এবং ভিজিটর,পেজ রাঙ্ক ,alexa রাঙ্ক এর উপর নিরভর করে সাজানো